এই মুহূর্তে

ফের সুখবর, মে থেকে আরও ৪ শতাংশ ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারিরা

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের কর্মচারিদের জন্য ফের সুখবর। আগামী মে মাস থেকে আরও ৪ শতাংশ হারে বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) পাবেন তাঁরা। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ওই মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ফলে রাজ্য সরকারি কর্মচারিদের প্রাপ্ত মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াচ্ছে ১৪ শতাংশ।

দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ রাজ্য সরকারি কর্মচারিদের। এ নিয়ে মামলাও দায়ের হয়েছে। বর্তমানে দেশের শীর্ষ আদালতে ওই মামলা বিচারাধীন রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলছেন, ডি এ সরকারি কর্মচারিদের কোনও অধিকার নয়। ওটা রাজ্য সরকারের ইচ্ছার উপরে নির্ভরশীল। রাজ্য সরকার মাথায় বিশাল পরিমাণ ঋণ নিয়েও সরকারি কর্মচারিদের মহার্ঘ ভাতা দিতে যথেষ্টই আগ্রহী।

গত ডিসেম্বরেই নতুন বছরের উপহার হিসাবে ৪ শতাংশ ডিএ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই বর্ধিত মহার্ঘ ভাতা পেতে শুরু করেছেন সরকারি কর্মচারিরা। যদিও বিজেপি এবং সিপিএম পন্থী সরকারি কর্মচারিরা বাড়তি ডিএ পেয়েও খুশ নন। আমরণ অনশনের মতো সস্তা দরের নাটকও করে চলেছেন তারা। তার মধ্যেই ফের রাজ্য সরকারি কর্মচারিদের জন্য ফের ৪ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই দিতে সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও আও ৪ শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মে মাস থেকেই ওই বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মচারিরা। আশা করা হচ্ছে সরকারি কর্মচারি বন্ধুরা খুশি হবেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আইনজীবী দেওয়ার টাকা নেই, জেলে বসে নিজের মামলার সওয়াল করতে চান মাওবাদী অর্ণব দাম

‘‌আজ যখন তার সাহায্যের প্রয়োজন, তখন কেউ পাশে নেই’‌, মুকুলের জন্মদিনে হতাশা শুভ্রাংশুর

 বিদ্যা দেবীর আরাধনার দিনে বিরূপ লক্ষ্মী দেবী, শেয়ারবাজারে ৬ লক্ষ টাকা খোয়ালেন লগ্নিকারীরা

হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, হতে পারে ৭ বছরের জেল ও মোটা টাকা জরিমানা

কর্মপ্রার্থীদের জন্য সুখবর, ২৬-২৭ অর্থ বর্ষে ২০ হাজার স্নাতককে চাকরি দেবে ইনফোসিস

তিন কলেজকে একসঙ্গে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়, প্রস্তাবে রাজি মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ