তৃণমূল সরকারের আমলে দুর্নীতি খুঁজতে বিশেষ কমিশন গড়ল শুভেন্দুর সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর পূর্বতন তৃণমূল সরকারের আমলে ওঠা প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের তদন্তে বড় পদক্ষেপ করল শুভেন্দু অধিকারীর সরকার। ২০১১ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত বিভিন্ন সরকারি দফতরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নের তরফে গত ১০ জুলাই জারি হওয়া বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। 

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা, খাদ্য ও জোগান, ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা, পঞ্চায়েত, পুরসভা, আবাসন, মৎস্য-সহ একাধিক দফতরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে কমিশন। তদন্তের আওতায় থাকবে সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ, সরকারি হাসপাতাল ও মেডিক্যাল শিক্ষায় অনিয়ম, আম্পান ত্রাণে দুর্নীতি, ১০০ দিনের কাজে অনিয়ম, মিড-ডে মিল প্রকল্পে আর্থিক দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের মতো একাধিক বিষয়। শুধু আর্থিক অনিয়মই নয়, বেআইনি গ্রেফতার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা, পুরসভার নিয়ম ভেঙে বেআইনি নির্মাণ এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তদন্তের আওতায় আনা হয়েছে। কমিশনের তদন্ত শাখার নেতৃত্বে থাকবেন এক জন প্রবীণ আইপিএস আধিকারিক। প্রশাসনিক দায়িত্ব সামলাবেন এক জন আইএএস বা ডব্লিউবিসিএস আধিকারিক এবং প্রযুক্তিগত সহায়তা দেবেন পশ্চিমবঙ্গ রেভিনিউ সার্ভিসের এক আধিকারিক। প্রয়োজনে রাজ্য সরকারের অনুমোদন নিয়ে অতিরিক্ত সদস্যও নিয়োগ করা যাবে। কমিশনকে সিভিল কোর্টের সমতুল্য ক্ষমতা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে যে কোনও ব্যক্তি বা সংস্থাকে তলব করে জিজ্ঞাসাবাদ, নথি সংগ্রহ এবং রাজ্যের যে কোনও প্রান্তে বসে তদন্ত চালাতে পারবে কমিশন। তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়েরের সুপারিশও করতে পারবে তারা। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে থাকা মামলাগুলিতে এই কমিশন হস্তক্ষেপ করবে না। পাশাপাশি, দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হওয়া সরকারি অর্থ কীভাবে উদ্ধার করা সম্ভব, সে বিষয়েও রাজ্য সরকারকে সুপারিশ করবে কমিশন। 

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বারবার তুলে ধরেছে শুভেন্দু অধিকারী। বিধানসভায় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, দুর্নীতির সঙ্গে যুক্তদের শুধু আইনের মুখোমুখিই করা হবে না, প্রয়োজনে তাঁদের সম্পত্তিও বাজেয়াপ্ত করে নিলামে তোলা হবে। সেই ঘোষণার পর এবার প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তে কমিশন গঠন করল রাজ্য সরকার, যা রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।  

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেকের বিরুদ্ধে বেনজির আক্রমণ কল্যাণের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা