বিনিয়োগের স্বার্থে শিল্পের জমির দাম কমানোর সিদ্ধান্ত রাজ্যের

তবে জমির দাম কতটা কমবে, কবে থেকে নতুন নিয়ম চালু হবে, তা এখনও স্পষ্ট নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনিয়োগের (Investment) স্বার্থে শিল্পের (Industry) জমির দাম কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শিল্পে বিনিয়োগ টানতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের (Industrial Park) জমির দাম কমাতে চলেছে রাজ্য। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রের খবর।

নবান্ন সূত্রের খবর, রাজ্যে নতুন শিল্প গড়ে তুলতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বে একাধিক উদ্যোগ নিয়েছেন তিনি শিল্পের জন্য। রাজ্যে বিপুল কর্ম সংস্থানের জন্য শিল্পের প্রয়োজন। তাই শিল্পপতিদের বিনিয়োগে উৎসাহ দিতে রাজ্যের তরফে ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য জমির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জমির দাম কতটা কমবে, কবে থেকে নতুন নিয়ম চালু হবে, তা এখনও স্পষ্ট নয়। খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য গত বছর রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, শিল্পের জন্য ৫ একরের বেশি জমি থাকলে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা শিল্প পার্কের সুবিধা মিলবে। টেন্ডারে অংশ নিতে বলা হয় শিল্পপতিদের। নবান্ন সূত্রের খবর, সেই আবেদনে সাড়া মেলেনি বেশি। বেশি আবেদনপত্র জমা না পড়ায় নবান্নের কর্তারা কারণ অনুসন্ধানে নামেন। কারণ অনুসন্ধানে নেমে তদন্তকারীরা জানতে পারেন, মূলত জমির দাম নিয়ে শিল্পপতিদের সমস্যা। একাধিক শিল্পপতির দাবি, জমির মালিকের কাছ থেকে সরাসরি জমি কিনলে দাম অনেক কম হয়। কিন্তু সরকারের কাছ থেকে জমি কিনতে গেলে সেই জমির দাম অনেকটা বেশি দিতে হয়। শিল্পপতিদের আগ্রহ ফেরাতে সেই কারণে এবার ইন্ডাস্ট্রিয়াল পার্কের জমির দাম কমানোর সিদ্ধান্ত নিল নবান্ন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক