বকেয়া Sell Tax-এ ছাড় রাজ্যের, আয় ৫৯৪ কোটি

বকেয়া Sell Tax-এ ছাড় দিয়ে রাজ্যের ৫৯৪ কোটি টাকা আয় হয়েছে। রাজ্য বিধানসভায় জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়ম অনুযায়ী বিক্রয় কর বা Sell Tax বকেয়া থাকলে তার ওপর জরিমানা ও সুদ ধার্য হয়। এতে বকেয়ার পরিমাণ অনেক বেড়ে যায়। এই কারণে অনেক ব্যবসায়ী বকেয়া মেটাতে চান না। সরকারও প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়। এই কারণে বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে রাজ্যে। এতে বকেয়া করের ওপর জরিমানা ও সুদের টাকায় ছাড় দেওয়ায় অনেকে তা মেটাতে উৎসাহী হচ্ছেন। তার জেরে রাজ্যের কোষাগারেও টাকা আসছে। আর সেই বিষয়েই সোমবার রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) জানিয়ে দেন, বকেয়া Sell Tax-এ ছাড় দিয়ে রাজ্যের ৫৯৪ কোটি টাকা আয়(Income) হয়েছে।

আর পড়ুন সোনায় Hallmark Unique Identification নম্বর নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ঠিক কী জানিয়েছেন চন্দ্রিমা? সোমবার রাজ্য বিধানসভায় ২০২৩-২৪ অর্থবিলের ওপর আলোচনা চলাকালীন সময়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, পুরনো বকেয়া বিক্রয় কর আদায়ের জন্য বিশেষ ছাড় দিয়ে রাজ্য সরকার ৫৯৪ কোটি টাকা আয় করেছে। আর তাই এই বিশেষ ছাড় দেওয়ার সময়সীমা আগামী বছরের মার্চ মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে এই খাতে রাজ্য সরকারের আয় আরও বাড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে। ২০১৭ সালের জুন মাস পর্যন্ত বকেয়া বিক্রয় করের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর থাকছে। এই ব্যবস্থার মাধ্যমে এখনও পর্যন্ত ২৮ হাজার ৭০০টি কেস মিটিয়ে সরকার আয় করেছে। আরও ২৫ হাজার কেস মেটানোর সুযোগ রয়েছে। অর্থবিলে চা বাগানগুলির কৃষি আয়কর দেওয়ার ক্ষেত্রেও ছাড়ের সময়সীমা ২০২৫ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এসএসসির আইনজীবী পদ থেকে সরানো হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু