কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় এবং অবৈধ চোলাই মদের কারবারের বিরুদ্ধে সাধারণ মানুষ যাতে সরাসরি অভিযোগ জানাতে পারেন, সেই লক্ষ্যেই চারটি পৃথক টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার এই পরিষেবার আনুষ্ঠানিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বার্তা দেন, দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ কোনওভাবেই রেহাই পাবেন না। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথা জানিয়ে আসছিল প্রশাসন। সেই নীতিকেই আরও কার্যকর করতে এই নতুন উদ্যোগ বলে দাবি সরকারের।

সরকারি প্রকল্পে কাটমানি দাবি, সিন্ডিকেটের দৌরাত্ম্য, বেআইনিভাবে রোড ট্যাক্স বা টোল আদায় এবং অবৈধ চোলাই মদের ব্যবসা সংক্রান্ত অভিযোগ এখন থেকে নির্দিষ্ট নম্বরে ফোন করেই জানাতে পারবেন সাধারণ মানুষ। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বিশেষ করে গ্রামাঞ্চলে অবৈধ চোলাই মদের কারবার এবং শহরাঞ্চলে সিন্ডিকেটের দাপট নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। সেই সমস্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই পৃথক হেল্পলাইন চালু করা হয়েছে।

কোন অভিযোগের জন্য কোন টোল-ফ্রি নম্বর?

কাটমানি সংক্রান্ত অভিযোগ: ১৫৫৩৩৪

সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ: ১৫৫৩৩৫

বেআইনিভাবে রোড ট্যাক্স বা টোল আদায়ের অভিযোগ: ১৫৫৩৩৭

অবৈধ চোলাই মদের অভিযোগ: ১৫৫৩৩৯

সরকারের দাবি, এই হেল্পলাইনগুলির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ করে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে রাজ্য সরকার।

দুবাইয়ে পর্যটক আনতে পারলেই পাবেন মোটা অঙ্কের পুরষ্কার,কতদিন মিলবে এই সুযোগ?

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ঝালমুড়িওয়ালাকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা