RG Kar Case: সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাই কোর্টে আবেদন রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাই কোর্টে আবেদন করল রাজ্য। মামলা দায়ের করার অনুমতি দিল ডিভিশন বেঞ্চ।

আরজি কর কাণ্ডে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার সহ রাজ্য সরকারও। তাই দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে আবেদন করল রাজ্য। রাজ্য যে সর্বোচ্চ শাস্তি চাইবে, তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চান রাজ্যের আইনজীবী জেনারেল কিশোর দত্ত। অনুমতিও দিয়েছেও ডিভিশন বেঞ্চ।

সোমবার(২১ জানুয়ারি)মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, ‘আদালতের রায় দেখে স্তম্ভিত। এই ঘটনাকে বিরলতম ঘটনা মনে করা হচ্ছে না। আমি মনে করি, এই ঘটনাটি অবশ্যই বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যেখানে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। কী ভাবে এই ঘটনাকে বিরলতম নয় বলে ঠিক করা হল ? আমরা ফাঁসির সাজা চাইছি।’ এই ঘটনাকে জঘন্য অপরাধ বলে উল্লেখ করেন তিনি।

সোমবার শেয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্য কারাদন্ডের সাজা শুনিয়েছেন। সঞ্জয়ের সাজা নিয়ে ওই দিনই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মালদায় দাঁড়িয়ে এই নিয়ে তিনি বলেন, ‘ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।’ তারপরেই হাইকোর্টে যাওয়ার কথা বলেছিলেন তিনি।জয়নগর থেকে গুড়াপ সহ গত কয়েক মাসে কয়েকটি ধর্ষণ মামলায় দোষীর ফাঁসির সাজা হয়েছে। ওই ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত কয়েক মাসে আমি এই ধরনের অপরাধে সর্বোচ্চ মৃত্যদন্ড দিতে পেরেছি। তবে এক্ষেত্রে হল না কেন ? আমি মনে করি এই অপরাধ অত্যন্ত জঘন্যতম। তাই দোষীর সর্বোচ্চ সাজা হওয়া উচিত।’

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার