চলতি মাসেই শিক্ষা কমিশন গঠনের ইঙ্গিত দিল রাজ্য

এবার বেসরকারি স্কুলগুলিতে পাঠরত পড়ুয়াদের অভাব অভিযোগ নিষ্পত্তি করতে শিক্ষা কমিশন গঠন করতে চলেছে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি:  এবার বেসরকারি স্কুলগুলিতে পাঠরত পড়ুয়াদের অভাব অভিযোগ নিষ্পত্তি করতে শিক্ষা কমিশন গঠন করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, স্বাস্থ্য কমিশনের ধাঁচে এই শিক্ষা কমিশন তৈরি করা হবে। বেসরকারি স্কুলে পাঠরত পড়ুয়াদের অভিভাবকদের বিভিন্ন বিষয়ে যে বিস্তর অভিযোগ থাকে, মূলত তার নিষ্পত্তি করতে এই পদক্ষেপ রাজ্যের।

রাজ্য বিধানসভায় সদ্য শেষ হয়েছে বাদল অধিবেশন। সেই অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সূত্রের খবর, চলতি জুলাই মাসেই শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। যে কমিশনের মাথায় বসানো হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে। সেই সঙ্গে থাকবেন রাজ্য সরকারের মনোনীত শিক্ষা বিষয়ক প্রতিনিধিরা। ইতিমধ্যে মন্ত্রিসভা এই বিষয়ে অনুমোদন দিয়েছে বলে জানা গিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, প্রায়শই অভিভাবকরা অভিযোগ করেন, মাত্রাতিরিক্ত ফিজ নিচ্ছে বেসরকারি স্কুলগুলি। ফলে সন্তানদের পড়াশোনা শেখাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। অভিযোগ, বেসরকারি স্কুলগুলি নিজেদের মর্জি মতো মাঝেমধ্যে ফি বাড়িয়ে দেয়। আর তাই এই ধরনের অভিযোগ খতিয়ে দেখতে এবার শিক্ষা কমিশন তৈরি করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য শিক্ষা দফতরের এক আধিকারিকের কথায়, ‘আমরা সরাসরি বেসরকারি স্কুল নিয়ন্ত্রণ করতে পারি না। তবে, কোনও অভিযোগ থাকলে স্বাস্থ্য কমিশন যেমন কাজ করে, শিক্ষা কমিশনও মানুষের স্বার্থে সেই কাজ করতেই পারে। কমিশন তৈরির কথা আগেই ঘোষণা হয়েছিল, এবার তা বাস্তবায়নের পথে।’

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস