মে মাস থেকে মিলবে বর্ধিত বেতন, মহার্ঘ ভাতা নিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বাজেটেই সরকারি কর্মচারিদের মে মাস থেকে আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। আর শুক্রবার নবান্ন থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হল। অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মে মাস থেকে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা। বর্ধিত ডিএ-এর ফলে উপকৃত হবেন রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মী।

গত কয়েক বছর ধরেই মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিজেপি-সিপিএম ও কংগ্রেস মনোভাবাপন্ন কর্মচারি সংগঠনের আইনি লড়াই চলছে। বর্তমানে দেশের শীর্ষ আদালতে ওই মামলা বিচারাধীন রয়েছে। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের মুষ্ঠিমেয় কর্মচারিদের লাগাতার আন্দোলনে যথেষ্টই বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ‘কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়।’ যদিও আর্থিক সঙ্কট থাকা সত্বেও মানবিক কারণে রাজ্যের সরকারি কর্মচারিদের বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত জানুয়ারি মাস থেকেই রাজ্যের সরকারি কর্মচারিদের বাড়তি চার শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে শুরু করেছে রাজ্য সরকার। এর পরে গত ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে ফের একবার চার শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, মে মাস থেকেই বাড়তি চার শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারিরা। ডিএ-বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়েছেন  তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক।

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা হতেই যা করলেন যুবক…

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের