রাজ্যের নতুন প্রকল্প ‘প্রসব সাথী’, প্রসবের সময় থাকতে পারবেন কোনও আত্মীয়

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশে এই ধরণের ব্যবস্থা রয়েছে। ভারতের বেশ কিছু বড় বেসরকারি হাসপাতালেও রয়েছে এই ব্যবস্থা। প্রসবকালে প্রসুতির সঙ্গে তাঁর স্বামী অথবা কোনও আত্মীয়কে থাকতে দেওয়া হয়। এবার এই ধরণের একটি প্রকল্প চালু করল রাজ্য সরকার। এই মর্মে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের নতুন প্রকল্পের নাম ‘প্রসব সাথী’। এই প্রকল্পে এবার থেকে প্রসবের সময় প্রসূতির সঙ্গে থাকতে পারবেন তাঁর মা কিংবা স্বামী। রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত হাসপাতাল, মাতৃ সদন এমনকী, জেলা স্বাস্থ্যকেন্দ্র গুলিতেও এবার থেকে এই সুবিধা মিলবে।

প্রসবকালে নতুন মায়েরা নানান আশা-আশঙ্কার দোলাচলে ভোগেন। সেই সময় শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক পরিস্থিতিও কিছুটা খারাপ থাকে প্রসুতির। ফলে সেসময় মা বা স্বামীকে পাশে চান অনেকেই। কিন্তু এতদিন সরকারি হাসপাতাল বা মাতৃসদনের লেবার রুমে শুধুমাত্র চিকিৎসক, নার্সরা ছাড়া কাউকে সঙ্গে পেতেন না প্রসূতিরা। এবার নতুন নিয়মে লেবার রুমেও উপস্থিত থাকবেন অন্ত্বঃসত্তার কোনও আত্মীয়। এক্ষেত্রে মা বা মাতৃস্থানীয় কেউ নাহলে তাঁর স্বামীকে অনুমতি দিতে পারবেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সেক্ষেত্রে অন্যান্য প্রসূতির গোপনীয়তার দিকে নজর রাখতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক মহলও। তাঁদের বক্তব্য, একটি মেয়ের কাছে সবথেকে বেশি ভরসার স্থান তাঁর পরিবার, বিশেষ করে তাঁর মা বা স্বামী। তাই যদি এদের মধ্যে কেউ লেবার রুমে থাকেন, তবে প্রসব প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। কারণ তাঁর উপস্থিতিতে প্রসূতির মনের জোর বাড়াবে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নর্মাল ডেলিভারির সময় তাঁদের উপস্থিতি সবচেয়ে কার্যকর হবে। 

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

বাড়ি ফাঁকা থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণ-খুন! গ্রেফতার যুবক

সাদা না হলুদ! জেনে নিন কোন পদের জন্য কোন আলুর তরকারি বেশি ভাল?

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?

ফ্রি বাসে চড়তে চান? Pink Card-এর জন্য জরুরি ২ নথি,কীভাবে করবেন আবেদন?

শ্রেণিকক্ষের ভিতরে পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট-মদের বোতল, সন্দেশখালির স্কুলে চাঞ্চল্য

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা