নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা বাদ ফিরে এলেন রাজভবনের পুলিশকর্তা শান্তির স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- দীর্ঘ ক্ষন ধরেই সন্ধান পাওয়া যাচ্ছিল না রাজভবনে দায়িত্বে থাকা পুলিশ কর্মী স্বামীকে। অভিযোগও দায়ের করেছিলেন পুলিশ কর্মী শান্তি দাস বসাক। এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ারও দ্বারস্থ হয়েছিল। অবশেষে ‘বন্ধুদের চেষ্টা’য় মেলে পুলিশের স্বামীর খোঁজ! প্রায় ঘণ্টা তিনেক পরে দীপাঞ্জন ফেরেন ঘরে। সকলকে ধন্যবাদ জানিয়ে ফের সমাজমাধ্যমে আপডেটও দেন ওই পুলিশকর্তা।কিন্তু কেন নিঁখোজ, কোনও পারিবারিক অশান্তি? ওই পুলিশ আধিকারিকের কথায়, বলার মতো এমন কিছু হয়নি। কিন্তু কেন এমন হয়েছে, তিনিও জানেন বলেই দাবি শান্তি দাসের।

 হাওড়ার দিকে যাচ্ছেন বলে বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন দীপাঞ্জন। তারপর থেকে তাঁর খোঁজ মিলছে না। রাতে বাড়ি না-ফেরায় বৃহস্পতিবার সকালে শান্তি সংশ্লিষ্ট থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। তাঁর কথায়, ‘‘আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত কয়েক দিন ধরে যেন সব কিছুতেই ওর অনীহা ছিল। কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না। মনখারাপ করে ছিল কোনও কারণে। প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছি। রাজভবনেও জানানো হবে। ও ফিরলে কাউন্সেলিং করানোর ভাবনাচিন্তা রয়েছে আমাদের।’’ অভিযোগ দায়ের করার পাশাপাশি সমাজমাধ্যমে স্বামীর ছবি পোস্ট করেছেন শান্তি। তার উপরে লিখেছেন, ‘‘আমার স্বামী দীপাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলে খুব চিন্তায় আছেন। কারও কাছে ওঁর সম্পর্কে কোনও তথ্য থাকলে দয়া করে আমাদের জানান।’’ বৃহস্পতিবার এই পোস্টের পর আজ ফিরে পান ওই পুলিশ কর্মীকে তাঁর স্বামীকে। 

উল্লেখ্য, কলকাতা পুলিশের অন্দরমহলে দায়িত্বপরায়ণতার জন্য বেশ জনপ্রিয় পুলিশ অফিসার শান্তি দাস বসাক। এককালীন মানবাধিকার কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দায়িত্ব পেয়েছিলেন রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডিতেও। বর্তমানে তিনি রাজভবনে নিযুক্ত। সেখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন শান্তি। তাঁর স্বামীর নাম দীপাঞ্জন বসাক। তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত বলে সূত্র মারফত খবর। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে