চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১০৬ জন, বেড়েছে শনাক্তের হার

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্যে ফের বাড়ল করোনায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। ফের দৈনিক সংক্রমণ একশোর গণ্ডি ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। দৈনিক সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যু স্থিতিশীল। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন দুজন। অস্বস্তি বাড়িয়েছে সংক্রমণ হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট। আগের দিনের তুলনায় সামান্য বেড়ে সংক্রমণ হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৮ শতাংশে।

নিয়ন্ত্রণে এলেও রাজ্যে গত কয়েকদিন ধরেই করোনার দৈনিক সংক্রমণ কখনও একশোর নিচে নামছে আবার কখনও একশোর গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে। বুধবার দৈনিক সংক্রমণ একশোর গণ্ডি ছাড়ালেও বৃহস্পতিবার তা একশোর নিচে নেমে এসেছিল। ফের শুক্রবার একশোর গণ্ডি পার করেছে। এদিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ২২ হাজার ১৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৮ শতাংশে। যার ফলে আরও ১০৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৬ হাজার ২৯৮ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ১৮৬ জন।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘একদিনে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১০৬ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯৩ হাজার ৫৭০ জন। সুস্থতার হার ৯৮ দসমিক ৮৭ শতাংশই রয়েছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে সামান্য কমে দাঁড়িয়েছে এক হাজার ৫৪২ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ