ফের স্বস্তি, রাজ্যে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত মাত্র ১৪ জন

দৈনিক সংক্রমণের পাশাপাশি স্বস্তি দিচ্ছে দৈনিক সংক্রমণ হারও।

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্বেগ কাটিয়ে ফের স্বস্তি ফিরেছে। রাজ্যে ফের নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র ১৪ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি স্বস্তি দিচ্ছে দৈনিক সংক্রমণ হারও। নমুনা পরীক্ষায় পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কোনও প্রাণহানি ঘটেনি। সেই সঙ্গে আগের দিনের তুলনায় অ্যাকটিভ কেসের সংখ্যাও কমেছে।

টানা তিনদিন বাদে রবিবারই স্বস্তি দিয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ পঞ্চাশের গণ্ডির নিচে নেমে এসেছিল। পাশাপাশি শনাক্তের হারও কমেছিল। সোমবারও স্বস্তি বজায় রইল। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন অনুযায়ী, আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই কমেছে। নতুন করে পাঁচ হাজার ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশে। যার ফলে আরও ১৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৮ হাজার ৮৭৪ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় প্রাণঘাতী ভাইরাসের মৃত্যুমিছিল ২১ হাজার ২০৩ জনে থমকে রয়েছে।’

সুস্থতার হারও লাগাতার আশা জাগিয়ে রাখছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে জয়ী হয়েছেন ৩৯ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৯৭ হাজার ২৮০ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ২৫টি। ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ফের চারশোর গণ্ডির নিচে নেমে এসেছে। এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১