সর্বনাশ, রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ১৪০০ ছাড়িয়ে গেল

নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কী করোনার (Coronavirus) চতুর্থ ঢেউ (Fourth Wave) আছড়ে পড়ল? মঙ্গলবার রাজ্যে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে নয়শোর গণ্ডি ছাড়িয়েছিল। আর ২৪ ঘন্টা বাদে একলাফে দৈনিক সংক্রমণ (Daily Case) ১৪০০-র গণ্ডি ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৪ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি ঊর্ধ্বমুখী সংক্রমণ (Positivity Rate) হারও। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে হয়েছে ১২ দশমিক ৭৪ শতাংশে। করোনায় আক্রান্ত হয়ে আরও দুজন প্রাণ (Covid Death) হারিয়েছেন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২১৮ জন। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮৮৫।

বুধবার রাতে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। নতুন করে আরও ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৭৪ শতাংশে। নতুন করে আরও এক হাজার ৪২৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ২৭ হাজার ৯০১ জনে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে আরও দুজন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২১৮ জন।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৯৬ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লাখ ৭৯৮ জন। সুস্থতার হার এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৬৬ শতাংশে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮৮৫ জন। তার মধ্যে হাসপাতালে ভর্তি ২৬০ জন।’ 

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী