রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আরও নিম্নমুখী, একদিনে মৃত্যু মাত্র তিনজনের

মারণ ভাইরাসের ছোবলে একদিনে প্রাণ হারিয়েছেন তিনজন। রাজ্যের ২০ জেলায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই প্রাণঘাতী করোনাভাইরাসের করাল থাবা থেকে মুক্ত হচ্ছে বাংলা। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় আরও নিম্নমুখী দৈনিক সংক্রমণ। শুধু তাই নয়, দৈনিক মৃত্যুও স্বস্তি দিচ্ছে। মারণ ভাইরাসের ছোবলে একদিনে প্রাণ হারিয়েছেন তিনজন। রাজ্যের ২০ জেলায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। সংক্রমণ হারও আগের দিনের তুলনায় হ্রাস পেয়েছে। গত ২৪ ঘন্টায় পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮২ শতাংশে। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষেই রয়েছে কলকাতা মহানগরী।

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ হাজার ৬৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮২ শতাংশে। নতুন করে আরও ২৩৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৪ হাজার ৮০৩ জনে। একই সময়ে তিনজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ১৭২ জন।’

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘন্টায় অবশ্য মহানগরীর সংক্রমণ পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৭ জন। আর করোনার ছোবলে মারা গিয়েছেন একজন। কলকাতার পরেই সংক্রমণের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাটিতে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৩ জন আর মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন একজন। পশ্চিম মেদিনীপুরেও করোনার ছোবলে মৃত্যুমিছিলে ঢলে পড়েছেন একজন। বাকি ২০ জেলা অবশ্য মৃত্যুশূন্য দিন পার করেছে।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৬৯ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯১ হাজার ৯৬৯ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৫ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৩৬টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৫২ জন।’

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

আমেরিকায় ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্থ, মৃত ১

হানি ট্র্যাপের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক