স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু

নতুন করে সংক্রমিত হয়েছেন ২৫২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা অস্বস্তির পরে মিলল স্বস্তি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ, মৃত্যু ও সংক্রমণ হার আগের দিনের তুলনায় নিম্নমুখী। দৈনিক সংক্রমণ (Daily Case) যেমন তিনশোর নিচে নেমেছে, তেমনই সংক্রমণ হারও (Positivity Rate) তিন শতাংশের গণ্ডির নিচে নেমে এসেছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২৫২ জন। আর প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুর (Covid Death) কোলে ঢলে পড়েছেন দুই জন।

বৃহস্পতিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা (Sample Test) কমেছে। নতুন করে ৯ হাজার ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৭০ শতাংশে। নতুন করে আরও ২৫২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ২১ লাখ ৫ হাজার ৭৮৭ জন। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসের বলি হলেন ২১ হাজার ৪৫১ জন।’

গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার অবশ্য বেশি। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘মারণ ভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩৯৪ জন। এ নিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৮১ হাজার ১০০ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৩ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে হয়েছে ৩ হাজার ২৩৬।’

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা