রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ-শনাক্তের হার ফের নিম্নমুখী

নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ জন। আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৮ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার সংক্রমণ যেন ঘড়ির পেন্ডুলাম হয়ে উঠছে। একদিন অস্বস্তি দিচ্ছে তো পরের দিন স্বস্তি। আবার স্বস্তির পরের দিন বাড়াচ্ছে উদ্বেগ। মঙ্গলবার রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সামান্য হলেও অস্বস্তি বাড়িয়েছিল। কিন্তু বুধবার স্বস্তি দিল। আগের দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার নিম্নমুখী। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ জন। আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৮ শতাংশে। দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যাও কমেছে। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও মৃত্যু হয়নি। 

রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে নয় হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশে। যার ফলে আরও ২৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৮ হাজার ৯৪৮ জন। নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে রাজ্যে মারণ ভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ২০৩ জনেই থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি স্বস্তি দিচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৩ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯৭ হাজার ৩৬৪ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১৭টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৮১ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন মাত্র ২০ জন।’

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

পাকিস্তানে বসে জঙ্গী কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা