করোনায় ফের মৃত্যুশূন্য দিন, সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ

দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তের হারও সামান্য বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের করোনায় মৃত্যুশূন্য দিন পার করল রাজ্য। এ নিয়ে টানা ছয়দিন করোনার ছোবলে কারও প্রাণহানি হয়নি। তবে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ায় গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। একদিনে নতুন করে আরও ২৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তের হারও সামান্য বেড়েছে। তবে স্বস্তি দিয়েছে সুস্থতার হার। দৈনিক আক্রান্তের চেয়ে দৈনিক সুস্থ হওয়ার সংখ্যা বেশি। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন।

শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে নতুন করে ১১ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৪৮ লাখ ৬২ হাজার ৪৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় অবশ্য আগের দিনের তুলনায় শনাক্তের হার বেড়েছে। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৪ শতাংশে। নতুন করে ২৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হলেন ২০ লাখ ১৭ হাজার ৬৬৫ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ১৯৯ জনেই থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার আগের দিনের তুলনায় সামান্য বাড়লেও সুস্থতার হার যথেষ্ট স্বস্তি দিয়েছে। মারণ ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন। এ নিয়ে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ  হলেন ১৯ লাখ ৯৫ হাজার ৯৮৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৯৩ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে নয়টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৮১ জনে।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই