রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও অস্বস্তি বাড়াল শনাক্তের হার

গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার সংখ্যা কমতেই রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় কমলেও শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট অস্বস্তি বাড়িয়েছে। ফের সংক্রমণ হার শূন্য দশমিক ৫০ শতাংশে পৌঁছেছে। নতুন করে কারও মৃত্যু ঘটেনি। অ্যাকটিভ কেসের সংখ্যা সামান্য বেড়েছে।

বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। একদিনে নতুন করে ৬ হাজার ১৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫০ শতাংশে। যার ফলে আরও ৩১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ২০ লাখ ১৮ হাজার ৪০৫ জন। নতুন করে কারও প্রাণহানি না ঘটায় করোনার মৃত্যুমিছিল ২১ হাজার ২০২ জনেই থমকে রয়েছে।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনার সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ৩১ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত রাজ্যে করোনা জয়ীড় সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৭৯২ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশেই দাঁড়িয়ে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে মাত্র একটি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১২ জনে।’

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান