স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার সংক্রমণ, কমল শনাক্তের হার-ও

নতুন করে কেউ প্রাণ হারাননি। এ নিয়ে টানা ছয়দিন করোনায় মৃত্যুহীন দিন কাটাল রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই করোনার করাল থাবা থেকে মুক্ত হচ্ছে বাংলা। আগের দিনের তুলনায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার অনেকটাই নিম্নমুখী। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র ৩১ জন। আর পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশে। স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যুর পরিসংখ্যানও। নতুন করে কেউ প্রাণ হারাননি। এ নিয়ে টানা ছয়দিন করোনায় মৃত্যুহীন দিন কাটাল রাজ্য।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই কমেছে। একদিনে নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ২৫৯ জনের। এ নিয়ে ২ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশে। যার ফলে নতুন করে আরও ৩১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ২৩৩ জনে। নতুন করে কারও প্রাণ হারায়নি। ফলে মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৭ জনেই দাঁড়িয়ে রয়েছে।’

সুস্থতার হারও স্বস্তি দিয়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৭ জন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৯৫ হাজার ৫৬৩ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৯২ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৩৬টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৮০ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫ জন।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১