রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সামান্য কমল, শনাক্তের হার চার শতাংশের উপরে

নতুন করে আরও ৩১৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির প্রাণের উ‍ৎসব দুর্গাপুজোর (Durgapujo) আর মাত্র সাতদিন বাকি। কিন্তু পুজোর বাংলায় উদ্বেগ জিইয়ে রাখছে করোনাভাইরাসের সংক্রমণ (Coronavirus)। গত ২৪ ঘন্টায় রাজ্যে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ (Daily Positive Case) ও শনাক্তের হার (Positivity Rate) সামান্য কমলেও অস্বস্তি কাটছে না। কেননা দৈনিক আক্রান্তের সংখ্যা তিনশোর উপরে রয়েছে। শনাক্তের হারও চার শতাংশের উপরে। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা ফের তিন হাজার ছুঁইছুঁই।

শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সাত হাজার ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে চার দশমিক ২৬ শতাংশে। নতুন করে আরও ৩১৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ১২ হাজার ৮৭২ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন আরও একজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৯৫ জন।’

অ্যাকটিভ কেসের সংখ্যা লাগাতার উদ্বেগ বাড়িয়ে চলেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৯৬ জন। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হলেন ২০ লাখ ৮৮ হাজার ৪২৫ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৪ শতাংশে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৫২ জনে। হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীর সংক্যা ফের একশোর গণ্ডি ছাড়িয়েছে।’

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে