রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ৪৩ জন, মৃত্যু একজনের

তবে স্বস্তি দিচ্ছে মৃত্যুর হার। একই সময়ে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন মাত্র একজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩ জন। তবে স্বস্তি দিচ্ছে মৃত্যুর হার। একই সময়ে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন মাত্র একজন। সেই সঙ্গে সংক্রমণ হার অর্থা‍ৎ পজিটিভিটি রেটও স্বস্তি দিয়েছে। সংক্রমণের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২২ শতাংশে। আর সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ২৮২ জনে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে নতুন করে আরও ১৯ হাজার ১৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৪৫ লক্ষ ২৫ হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হলো। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২২ শতাংশে। যার ফলে ৪৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৬ হাজার ৫১৬ জনে। পাশাপাশি ২৪ ঘন্টায় মাত্র একজন মৃত্যুর কোলে ঢলে পড়ায় রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ২১ হাজার ১৮৯ জন।’

সুস্থতার হার বোঝাচ্ছে ক্রমশই করোনার থাবামুক্ত হচ্ছে বাংলা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২৫ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯৪ হাজার ৪৫ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮ দশমিক ৮৯ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৮৩টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ২৮২ জনে।’

ভারতে iPhone 18 Pro ও Pro Max-এর বিক্রি শুরু, স্টোরের বাইরে উপচে পড়া ভিড় ক্রেতাদের

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! কী ঘটেছিল পাহাড়ে?

বাজারে এল Samsung Galaxy A08! কম দামেই মিলবে দুর্ধর্ষ ফিচার

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

মানি ও জেড প্ল্যান্ট ভুলে বাড়িতে লাগান এই গাছ, টাকার বৃষ্টি হবে

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর