রাজ্যে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু

দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণতন্ত্র দিবসের দিনে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় বেড়েছে। ফের পাঁচ হাজারের কাছাকাছি পৌঁছেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। তবে দৈনিক মৃত্যু হ্রাস পেয়েছে। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন ৩৪ জন।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। নতুন করে ৬৭ হাজার ৮৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে সাত দশমিক ৩৪ শতাংশে। নতুন করে চার হাজার ৯৬৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ১৯ লাখ ৭৯ হাজার ২৫৪ জন। পাশাপাশি মারণ ভাইরাসের মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ৩৪ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২০ হাজার ৪৪৫ জন।’

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতাকে ডিঙিয়ে রাজ্যে ফের শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৭ জন। আর প্রাণ হারিয়েছেন সাত জন। কলকাতা মহানগরীতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৫৪ জন। মারা গিয়েছেন ৬ জন। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০৯ জন। একজনের মৃত্যু হয়েছে। হাওড়া ও হুগলিতে নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৪৫ ও ২০৭ জন। জলপাইগুড়িতে গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন সাতজন।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৭৩৪ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৮ লক্ষ ৯১ হাজার ৪৪০ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫ দশমিক ৫৬ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১২ হাজার ৭৯৯টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৯ জনে।’

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

আমেরিকায় ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্থ, মৃত ১

হানি ট্র্যাপের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক