রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আরও ঊর্ধ্বমুখী, বাড়ল শনাক্তের হার

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনাভাইরাসের (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Case Graph) চিত্র। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় আরও ঊর্ধ্বমুখী সংক্রমণ। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৫ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি উদ্বেগ বাড়িয়ে শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট (Positivity Rate) ফের এক শতাংশের উপরে। মারণ ভাইরাসের ছোবলে কেউ প্রাণ না হারালেও সক্রিয় করোনা রোগীর (Active Case) সংখ্যা বেড়েছে।

রাজ্যে আচমকাই করোনার সংক্রমণ চোখ রাঙাতে শুরু করেছে। সোমবার যেখানে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৫৩ জন, সেখানে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৬১ জনে। আর গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের সংক্রমণ আরও বেড়েছে। বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা সংক্রান্ত বুলেটিনে (Daily Corona Bulletin) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। একদিনে নতুন করে ৭ হাজার ৯৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ০৭ শতাংশে। যার ফলে ৮৫ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৯ হাজার ৮৩২ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃত্যুমিছিল ২১ হাজার ২০৫ জনেই থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ জন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লক্ষ ৯৮ হাজার ১৫৮ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৩ শতাংশেই দাঁড়িয়ে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ৩৭টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬৯ জনে।’

ভাতের সঙ্গে অন্যকিছু ট্রাই করতে চান? সর্ষে দিয়ে বানান আনারসি ইলিশ

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

হাওড়াগামী ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ, এল কোথা থেকে? আতঙ্কে যাত্রীরা

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা