রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সাড়ে নয়শো ছাড়াল, শনাক্তের হার ১০ শতাংশ ছুঁইছুঁই

দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে এক লাফে অনেকটাই বাড়ল। নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৫৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ ঘন্টা বাজাচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ (Coronavirus Infection)। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Case) ও শনাক্তের হার (Positivity Rate) আগের দিনের চেয়ে এক লাফে অনেকটাই বাড়ল। নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৫৪ জন। আর শনাক্তের হার দশ শতাংশ ছুঁইছুঁই করছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে। নতুন করে কোনও প্রাণহানি না ঘটলেও অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

সোমবারই উদ্বেগ বাড়িয়ে এক লাফে সাড়ে নয় শতাংশ ছাড়িয়েছিল সংক্রমণ হার। অর্থা‍ৎ প্রতি ১১ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। ফলে স্বাস্থ্য কর্তাদের কপালে চিন্তার ভাঁজ বেড়েছিল। ২৪ ঘন্টা বাদে সেই ভাঁজ আরও গভীর হয়েছে। কেননা সংক্রমণ হার দশ শতাংশের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে। আরও ৯৫৪ জনের শরীরে কোভিড পজিটিভ শনাক্ত হওয়ায় রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ২৬ হাজার ৪৭৭ জনে। মৃতের সংখ্যা অবশ্য ২১ হাজার ২১৬ জনেই থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা রোগীর সংক্যা বেড়েছে ৬৭৯ জন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৭৫ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৫০২ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭২ শতাংশে। একদিনে ৬৭৯টি অ্যাকটিভ কেস বাড়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৯ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি ১৯৪ জন।’

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?