চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোম থেকে শুরু বিধানসভার অধিবেশন, মঙ্গলে বসবে মন্ত্রিসভার বৈঠক

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার ২১শে জুলাই। ঠিক তার পরেরদিন ২২ তারিখ থেকে বসতে চলেছে রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) অধিবেশন। সর্বদলীয় বৈঠকের পর প্রথম দিন শোকপ্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে সভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যাবে। পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের পরবর্তী কার্যসূচী স্থির করা হবে বলে পরিষদীয় দফতর সূত্রে জানা গেছে। এই অধিবেশনে পয়লা জুলাই থেকে বলবৎ হওয়া ৩টি ফৌজদারি আইন নিয়ে সরকারের তরফে একটি প্রস্তাব আনা হতে পারে। রাজ্যের পরিষদীয় দফতর থেকে রাজ্য বিধানসভার অধিবেশন নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে ২২ জুলাই বিধানসভার অধিবেশনের কথা উল্লেখ করা হয়েছে। এদিকে, ৪ বিধানসভা কেন্দ্রে সাম্প্রতিক উপনির্বাচনে জয়ী তৃণমূল(TMC) প্রার্থীদের শপথ গ্রহণ পর্ব দ্রুত সম্পন্ন করা হবে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) জানিয়েছেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, পরিষদীয় দফতর, শপথ গ্রহণ অনুষ্ঠানের অনুমতি চেয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(C V Ananda Bose) সঙ্গে যোগাযোগ করেছে। সেই অনুমতি পাওয়া না গেলে বিধানসভার অধিবেশনের শুরুতে তিনি নিজেই জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন।

রাজ্যের পরিষদীয় দফতর সূত্রে জানা গিয়েছে, ২৩ জুলাই থেকে পুরোদমে বিধানসভার অধিবেশন চলবে। তবে সেখানে কী কী বিষয়ে আলোচনা হতে পারে সেটা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, এই বিধানসভার অধিবেশন ১০ দিন বা তার কিছু বেশি সময় ধরে চলতে পারে। একই সঙ্গে জানা গিয়েছে মঙ্গলবার অর্থাৎ আগামী ২৩ তারিখ রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কক্ষে হবে মন্ত্রিসভার বৈঠক। ২৩ তারিখ দুপুর ৩টে নাগাদ এই বৈঠক ডাকা হয়েছে। এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। তাই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে। এদিকে ৪ তৃণমূল বিধায়কের শপথ নিয়ে ফের জটিলতার ইঙ্গিত মিলেছে রাজভবনের তরফে। নতুন বিধায়কদের শপথ নিয়ে রীতিমাফিক অনুমতি চেয়ে রাজভবনে চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়। তার দুদিনের মাথায় বৃহস্পতিবার পালটা চিঠি দিয়ে একাধিক প্রশ্ন তলেছে রাজভবন। তাতেই আগেরবারের শপথ পর্বের রেশ।  

রাজ্য বিধানসভার সচিবালয় জানাচ্ছে, ‘ইতিবাচক’ কোনও জবাব রাজভবনের তরফে আসেনি। আবার পরিষদীয় দফতর সূত্রে খবর, শপথ নিয়ে আর কোনও জটিলতাকেই প্রশ্রয় দেওয়া হবে না। বিধানসভার চিঠির জবাবে রাজভবনের পালটা চিঠি দেওয়া বা আবার তার জবাবের পর্বে যাওয়া না-ও হতে পারে। সেক্ষেত্রে আইনি সমস্ত দিক খতিয়ে দেখে বিধানসভায় পরিষদীয় রীতি মেনে ৪ নতুন বিধায়ক সুপ্তি পাণ্ডে, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল‌্যাণী, মধুপর্ণা ঠাকুরদের শপথের প্রস্তুতি সেরে রাখছে বিধানসভা। তবে কী ধরনের পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে নারাজ সচিবালয়। সূত্রে খবর, যেহেতু অধিবেশন ২২ জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে, তার জন‌্য আলাদা করে শপথের জন‌্য আর রাজভবনের মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন পড়বে না। অধিবেশন চলাকালীন শপথ পড়িয়ে নিতে পারবেন অধ‌্যক্ষ নিজেই।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ