ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের পথ দুর্ঘটনা নিউটাউনে। লস্করহাটি ব্রিজের উপর দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর। ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী কারণে দুই বাইকের সংঘর্ষ, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মেকাইল মোল্লা। বয়স আনুমানিক ৫০ বছর। রাজারহাটের মাছিভাঙা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। নিউটাউনের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার ভবনে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন মেকাইল। শুক্রবার রাতে কাজ শেষ করে বাইকে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। লস্করহাটি ব্রিজের উপর ওঠার সময় পিছন দিক থেকে একটি বাইক এসে তাঁর বাইকে ধাক্কা মারে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ওই বাইকে দু’জন ছিলেন। সংঘর্ষের জেরে মেকাইল-সহ তিন জনই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।

আরও পড়ুন: স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

দুর্ঘটনায় বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে তিন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পাশপাশি দুর্ঘটনাগ্রস্ত দু’টি বাইকও রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা মেকাইলকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের চিকিৎসা চলছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল, পিছন থেকে আসা বাইকটির গতি কত ছিল এবং সংঘর্ষের সময় অন্য কোনও কারণ কাজ করেছিল কি না সব দিক খতিয়ে দেখছে পুলিশ। নিউটাউনের গুরুত্বপূর্ণ রাস্তায় বারবার দুর্ঘটনার ঘটনায় ফের এক বার পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার