মাঘের শেষে ফের দাপুটে ব্যাটিং শীতের, ২ দিনে পারদ কমল সাত ডিগ্রি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও নামল তাপমাত্রার পারদ । শীতের বিদায় বেলায় বঙ্গে হু হু করে নামছে তাপমাত্রা । । সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ। আগামী  ২৪ ঘণ্টায় আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে।  এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ।  

শনিবার সকাল থেকেই পরিষ্কার আকাশ । সেইসঙ্গে বইছে ফুরফুরে উত্তুরে হাওয়া । আর তাতেই এক ধাক্কায়  গত দুইদিনে কলকাতার তাপমাত্রার পারদ কমল প্রায় ৭ ডিগ্রি । তাপমাত্রার পতনে শীতের অনুভূতি বেড়েছে।  সেইসঙ্গে কুয়াশার সম্ভাবনা কিছুটা বাড়বে রবি ও সোমবার। একথায় বলা যায়,    সরস্বতী পুজোর পর থেকে এক ধাক্কায় ফিকে হয়ে যাওয়া শীতের মেজাজ আরও একবার চড়া হবে। 

হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসের মতই শনিবার মহানগরীর তাপমাত্রা পৌঁছিয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে । যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সেইসঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে । দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও কমেছে তাপমাত্রার পারদ । আগামী ২৪ ঘন্টায় আরও নামবে তাপমাত্রা।  উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।  স্বাভাবিকের নীচে থাকবে দিন ও রাতের তাপমাত্রা।  একথা স্পষ্ট যে , মাঘের শেষে  শীতের আমেজ ফের চড়তে শুরু করেছে । 

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?