শীতের অনুকূল পরিস্থিতি রাজ্যে, তবে এখনই জাঁকিয়ে নয়…

Share:

নিজস্ব সংবাদদাতা: ইনিংশ খেলতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে শীত। সকাল বেলায় ঘাসের মাথায় শিশির বিন্দু, হালকা কুয়াশা জানান দিচ্ছে শীত আসছে বঙ্গে। সম্প্রতি শীতের আমেজ গায়ে মেখেই কেটেছে শ্য়ামা পুজো। অগ্রহায়ণ মাসও পড়ে গিয়েছে। আবহবিদেরা মনে করছেন, চলতি সপ্তাহে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে।

বাতাসে হিমেল ভাব থাকলেও শীত বলতে যা বোঝায়, সেই পরিস্থিতি আসতে আরও দেরি আছে বলে জানিয়েছেন আবহবিদরা। আপাতত বঙ্গোপসাগরে তেমন কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের আশঙ্কা নেই বলেও গণেশকুমার জানিয়েছেন। তবে আবহবিদদের একাংশ জানিয়েছেন, কলকাতায় বা লাগোয়া শহরাঞ্চলের তুলনায় জেলাগুলিতে রাতের পারদ আরও কিছুটা নামতে পারে।

আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ, সকাল সন্ধ্যা শীতের আমেজেই কাটবে জগদ্ধাত্রী পুজোর মরশুম। জেলায় শীতের আমেজ একটু বেশি হবে। তবে মঙ্গলবার মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামবে এই সপ্তাহে। পশ্চিমের জেলাগুলিতে সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার।

এদিন কলকাতায় বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে পরিষ্কার থাকবে আকাশ। ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামান্য অস্বস্তিও হতে পারে। কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি বেশি।

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর