অসুর হয়ে হাজির বৃষ্টি, হকার- ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোর আগে শেষ রবিবার। জোর কদমে চলছে কেনাকাটা। আর তখনই হাজির অসুর রূপে বৃষ্টি। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মাঝে মধ্যে হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই আবহে হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আগামী বেশ কয়েকদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে।  তাতেই  কপালে হাত পড়েছে হকার থেকে শুরু করে ব্যবসায়ীদের।

বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর সেই ঘূর্ণাবর্তের জেরেই রবিবার  কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোথাও কোথাও জারি হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। তবে সোমবার থেকে কিছুটা হলেও স্বাভাবিক হবে আবহাওয়া।

রবিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার,  মালদা, দার্জিলিং ও দক্ষিণ দিনাজপুরে এদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে   এদিন  কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশ। ১৩.৯ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখান থেকেই স্পষ্ট যে পুজো শুরুর আগেই দুর্যোগের মুখে গোটা বাংলা।  শুধু তাই নয় পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর