ফের ‘হাওয়াবদল’! শীতের শেষে বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ একাধিক জেলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  শীতের বিদায়বেলায় আবহাওয়ার বদল। ফের বঙ্গ জুড়ে ভারী বৃষ্টি। কলকাতা -সহ একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা । সেইসঙ্গে আবারও বাড়বে তাপমাত্রার পারদ। একথায় বলা যায়, বাংলায় আর জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা খুবই কম। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের   জেরেই বাংলা জুড়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।  আগামী ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ  বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বৃষ্টিপাত। তা চলবে ২০ তারিখ (বৃহস্পতিবার)  পর্যন্ত। সেইসঙ্গে রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে । প্রায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । 

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই  আগামী সপ্তাহে  ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি কম।  আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই । 

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?