বিদায় নেবে শীত,যাওয়ার আগে ফের কমবে তাপমাত্রার পারদ

Share:

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহান্তে ফের নিম্নমুখী হবে পারদ।সকাল ও সন্ধ্যায় ফিরবে হালকা শীতের আমেজ। আগামী বুধবার(৫ ফ্রেবুয়ারি)পর্যন্ত তাপমাত্রা সামান্য কমবে। তারপর ফের তাপমাত্রা বাড়বে আগামী বৃহস্পতিবার(৬ ফ্রেবুয়ারি)থেকে। সর্বোচ্চ তাপামাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার খেলা চললেও উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই।স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ।সকাল ও সন্ধ্যায় সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলা থেকে শীতের বিদায় হতে পারে।চলতি মরশুমে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই। তবে বিদায় নেওয়ার আগে আরও এক বার কমবে পারদ।

অন্যদিকে দক্ষিণবঙ্গে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে।কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই।আগামী তিন দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি।

কলকাতায় মঙ্গলবার(৪ ফ্রেবুয়ারি)সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে অনুমান আবহবিদদের।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক