পশ্চিমি ঝঞ্ঝার পূর্বাভাস, কবে বিদায় নেবে শীত?

Share:

নিজস্ব প্রতিনিধি : পশ্চিমি ঝঞ্ঝার কারণে বেড়ে চলেছে তাপমাত্রা। রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। আংশিক মেঘলা আকাশ এবং পুবালী হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রা অনেকটাই বাড়ল। আপাতত ২-৩ দিন তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন হবে না। স্বাভাবিকের থেকে চার-ছয় ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

হাওয়া অফিস জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের সামান্য নামতে পারে তাপমাত্রা। সকাল-সন্ধ্যা সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি শীত বাংলা থেকে বিদায় বলে অনুমান আবহাওয়াবিদদের।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ১ এবং ৩ ফেব্রুয়ারি। এই পশ্চিমি ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বেড়ে গিয়েছে।

২২ ডিগ্রি ছুঁয়েছে কলকাতার পারদ। স্বাভাবিকের তুলনায় যা প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস উপরে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের উপরে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকালে কুয়াশার পরিমাণ একটু বেশি। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ, কখনও পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

এদিকে সরস্বতী পুজোয় স্বাভাবিকের বেশ কিছুটা ওপরে থাকবে পারদ। রাতে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। তবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। সরস্বতী পুজো পর্যন্ত ঘন কুয়াশার দাপট থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা।দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসবে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা। কলকাতায় ফেব্রুয়ারির শুরুতেই আরও বাড়ল তাপমাত্রা।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের