বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন বিশেষ প্রশিক্ষণ শিবিরকে সামনে রেখে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকের আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), পশ্চিমবঙ্গ শাখা। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির (BJP)কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের একাধিক শীর্ষ নেতা।দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা, কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বিশেষ প্রশিক্ষণ শিবিরকে সফল করতে বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে নেতাদের মধ্যে মতবিনিময় হবে।

বিজেপি নেতৃত্বের দাবি, প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে দলের কর্মী ও পদাধিকারীদের রাজনৈতিক, সাংগঠনিক এবং জনসংযোগমূলক দক্ষতা আরও বাড়ানোর উপর জোর দেওয়া হবে। সেই লক্ষ্যেই প্রস্তুতি বৈঠকে শিবিরের কর্মসূচি। অংশগ্রহণকারী প্রতিনিধিদের ভূমিকা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে(Biswa Bangla Convention Center) অনুষ্ঠিত হতে চলা এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং সাংগঠনিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সমন্বয়ে এই বৈঠক দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকের পর বিশেষ প্রশিক্ষণ শিবিরের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হতে পারে বলেও দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছ।এই বৈঠকের দিকে এখন নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের। বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রস্তুতি বৈঠক থেকে দলের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিশা মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব