দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার, কে এই শান্তিপ্রসাদ সিনহা?

নিজস্ব প্রতিনিধি:  নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে এসএসসি’র দুই কর্তাকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শান্তিপ্রসাদ সিনহা (Shanti Prasad Sinha) ও এসএসসি-র প্রাক্তন সচিব অশোক সাহাকে গ্রেফতার করেছে। কিন্তু কে এই শান্তিপ্রসাদ? যাকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করলেন তদন্তকারীরা?

পার্থ চট্টোপাধ্যায় তখন রাজ্যের শিক্ষামন্ত্রী। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের গণিত বিভাগের শিক্ষক ছিলেন শান্তিপ্রসাদ। শোনা যায়, রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে ভাল সম্পর্ক ছিল শান্তিপ্রসাদ সিনহার। সেই সূত্র ধরে তাঁকে স্কুল সার্ভিস কমিশনের সচিব পদে নিয়োগ করা হয়। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিচয় ছিল। পরে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁকে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়। ওয়াকিবহাল মহলের মতে, শান্তিপ্রসাদ শাসক দলের নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। আর সেই সূত্রেই তিনি রাজ্যের একাধিক কলেজের পরিচালন সমিতির দায়িত্বেও ছিলেন। পরে এসএসসি শিক্ষক নিয়োগে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। একের পর এক চাকরিপ্রার্থী সরব হয়ে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে রাস্তায় নামেন।

২০১৯ সালে শিক্ষক নিয়োগে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় কলকাতা প্রেস ক্লাবের সামনে এসএসসি চাকরিপ্রার্থীরা আমরণ অনশন শুরু করেছিলেন। চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে কথা বলে চাকরির আশ্বাস দিয়েছিলেন। সেই লক্ষ্যে একটি ৫ সদস্যের কমিটিও গঠন করে দিয়েছিলেন তিনি। সেই কমিটিতেও ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। সেই সময় তাঁকে কমিটিতে রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা সেই সময় দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৎ উদ্দেশ্য নিয়ে কমিটি গঠন করলেও সমস্যার সমাধান হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ