‘কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করা গেল না?’ কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাতের সময়ে কেন সুযোগ থাকা সত্বেও পাক অধিকৃত কাশ্মীর দখল করা গেল না তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (১০ জুন) বিধানসভায় ভারতীয সেনাকে কুর্নিশ জানিয়ে নেওয়া প্রস্তাবের উপরে আলোচনায় অংশ নিতে গিয়ে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, ‘এই সময়ই তো সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করার। কেন করা হলো না?’

এদিন বিধানসভায় বিশেষ আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন ‘’তী পহেলগাঁওয়ে জঙ্গি হানায় বাংলার তিন জন প্রাণ হারিয়েছেন। ওই প্রসঙ্গ উত্থাপন করে মমতা বলেন, ‘ভারত মাতাকে আমারা প্রণাম জানাই। বাংলাকে এতো অবহেলা করার কিছু নেই। বাংলা প্রথম রাজ্য যেখানে অপারেশন সন্ত্রাস নিয়ে প্রস্তাব নেওয়া হয়েছে। পহেলগাঁওয়ে হিন্দুদের বাঁচাতে গিয়ে মুসলিমদের প্রাণ গিয়েছে।। তাই বলছি, সন্ত্রাসবাদের কোনও জাত-ধর্ম হয় না। বরং মানবতা হল বড় ধর্ম। পহেলগাঁওতে যারা মারা গিয়েছেন তাদের একটাই পরিচয় তারা মানুষ।’

মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই বাধা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতেই মেজাজ হারিয়ে সুর সপ্তমে চড়ান মমতা। খানিকটা উত্তেজিত কণ্ঠে বলেন, ‘আপনাকে দেখে মনে হয় কিছু জানেন না। আমি প্রশ্ন করব। কারণ, দেশের নীতির প্রশ্ন। কাল যখন ক্ষমতায় থাকবে না, তখন দেখবেন আপনাদের চেপে ধরেছে। পুলওয়ামার (ঘটনার) পর রাজ‍্যপাল কথা বলেছিলেন। আমরা সিঁদুরকে সম্মান করি। আপনি মহিলাদের সম্মান করেন না। সিঁদুর নিয়ে প্রচার করে বেড়ান। যেখানে হামলা হয়েছে, কেন প্রধানমন্ত্রী যাননি? শুধু বাজার করে বেড়াচ্ছে! আপনি নিজে লড়াই করেননি। আমাদের ঘরের ছেলেদের লড়াই করতে গিয়েছে।’ বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন ‘বিজেপি হল দেশের সর্বনাশ। দেশের পক্ষে লজ্জা বিজেপি। কেন্দ্রীয় সরকার পুরোপুরি ব্যর্থ। ওই ব্যর্থতার দায় নিয়ে ইস্তফা দেওয়া উচিত ছিল। দেশের মানুষকে নিরাপত্তা না দিতে পারার জন্য পদত্যাগ করা উচিত। পদত্যাগ না করে শুধু রাজনীতি করেন। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে রাজ্যের বাসিন্দা সেই গুজরাত থেকে তথ্য গিয়েছিল। কী ভাবে গুজরাত থেকে পাকিস্তানে তথ্য পাচার হল?’ হিন্দুত্ব নিয়ে রাজনীতি না করতে বিজেপি বিধায়কদের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাকে হিন্দুত্ব শেখাবেন না। আপনারা নকল, ছদ্মবেশী হিন্দু ধর্ম করে বেড়াচ্ছেন। আমি রামকৃষ্ণ, গান্ধিজির হিন্দু ধর্ম মানি। আপনাদের মতো ‘ফেক’ ধর্ম নয়।’

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী