‘ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল’, কমিশনের চিঠিতে বিজেপির সিল নিয়ে কটাক্ষ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। সেটা প্রমাণিত। কার ইশারায় চলছে কমিশন? বিজেপির সিলমোহর দেওয়া কমিশনের চিঠি দেখিয়ে কমিশনকে ফের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে যাওয়ার আগে কমিশনকে ফের দুষলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলছেন, বোঝাই যাচ্ছে কার কথায় চলছে কমিশন। লুকিয়ে না থেকে সামনে থেকে লড়াই করার কথা বললেন তিনি। কমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্পই বুঝিয়ে দিচ্ছে কমিশন কার কথা চলছে। এক কথায় ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল।

নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন নিয়েও তোপ দেগেছেন তিনি। বলেছেন নির্বাচন কমিশনের নোটিফিকেশনে কী করে বিজেপির চিহ্ন থাকছে? এর থেকেই স্পষ্ট কমিশন নিরপেক্ষ নয়। কার কথায় চলছে কমিশন? পাশাপাশি মধ্যরাতে তালিকা প্রকাশ কেন করা হচ্ছে? এত ভয় কীসের। মানুষের ভোটারাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মধ্যরাতে তালিকা বের করার পরেও এখনও বহু জায়গায় তালিকা টাঙানো হয়নি। মানুষ আতঙ্কে রয়েছে। যেটুকু নাম উঠেছে, তিনি আদালতে গিয়েছেন, সেই কারণে নাম উঠেছে। মধ্যরাতে এসআইআর-র সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়েও কমিশনকে নিশানা করেছেন মমতা। 

পাশাপাশি মধ্যরাতে ভবানীপুর সহ ৭৩ কেন্দ্রে রিটার্নিং অফিসার বদলি নিয়েও সুর চড়িয়েছেন তিনি। তাঁর কথায়, মধ্যরাতে কেন রিটার্নিং অফিসার বদল করা হয়েছে।  নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে কেন? এর আগেও মধ্যরাতে পরিবর্তন করা হয়েছে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপি সহ বহু পুলিশ অফিসারদের পরিবর্তন করা হয়েছে। মধ্যরাতে কেন করা হচ্ছে? প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েও নিশানা করেছেন তিনি। উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চালসায় যাচ্ছেন তিনি।

 

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের