মধ্যমগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বধূর

ফের ডেঙ্গু (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যুর (Death) ঘটনা রাজ্যে। উত্তর ২৪ পরগনা জেলার বাদু  এলাকার এক গৃহবধূর  ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ডেঙ্গু (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যুর (Death) ঘটনা রাজ্যে। উত্তর ২৪ পরগনা জেলার বাদু  এলাকার এক গৃহবধূর  ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মহিলার ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম কাবেরী চক্রবর্তী। ৪০ বছর বয়স তাঁর। জ্বর নিয়ে কলকাতার রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই বধু। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যু হয় তাঁর। মৃত বধূর পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন কাবেরীদেবী। ওষুধও খাচ্ছিলেন। কিন্তু জ্বর না কমায় বৃহস্পতিবার তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা কররা পর চিকিৎসকরা জানতে পারেন কাবেরীদেবী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সেই মত চিকিৎসাও চলছিল তাঁর। কিন্তু শেষরক্ষা হল না। শনিবার তাঁর মৃত্যু হয়। অন্যদিকে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ভর্তির সময়ই কাবেরী চক্রবর্তীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাঁর অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিতে থাকে। একসময় চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন।

উল্লেখ্য রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত এই মরসুমে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে রাজ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। মহানগরে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৮১ জন। মোট আক্রান্তের সংখ্যা, প্রায় সাড়ে ৫ হাজার। কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ব্যারাকপুর ও হাওড়া। ব্যারাকপুরে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪০৮ জন। হাওড়ায় এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ২৩১ জন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই