পরকীয়ার জেরে,পার্লারে ঢুকে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনারপুর:দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর এলাকায় দিনের আলোয় ঘটে গেল এক রোমহর্ষক ও রক্তাক্ত ঘটনা। একটি বিউটি পার্লারের ভেতরে পরকীয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খতম হলেন বিউটি পার্লারের মালকিন(Beauty Parlour Owner)। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।নিহত মহিলার নাম রুপবানী দাস (পম্পা), বয়স আনুমানিক ৪৯ বছর। তিনি রাজপুর-সোনারপুর পৌরসভার রামকৃষ্ণনগর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একটি বিউটি পার্লার চালাতেন। প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালে নিজের পার্লার খুলেছিলেন তিনি। সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ এক যুবক পার্লারের ভেতরে প্রবেশ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুক্ষণ পরই পার্লারের ভেতর থেকে তীব্র চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা যায়। আশপাশের দোকানদার ও পথচারীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত পম্পার স্বামীকে খবর দেন। খবর পেয়ে তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন।অভিযোগ, পার্লারের কাচের দরজা খুলে ভেতরে ঢুকতেই তিনি দেখেন, এক যুবক হাতে ধারালো ছুরি নিয়ে রুপবানী দাসের গলায় আঘাত করছে। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন ওই মহিলা। পার্লারের ভেতর রক্তে ভেসে যায় মেঝে। পরিস্থিতি সামাল দিতে পম্পার স্বামী ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত যুবককে পাকড়াও করেন এবং তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসেন।

বাইরে আনার পর দেখা যায়, ওই যুবকের গলাতেও গভীর ক্ষত রয়েছে। অনুমান করা হচ্ছে, মহিলাকে আঘাত করার পর সে নিজেও আত্মঘাতী হন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার(Narendrapur p.S.) পুলিশ। গুরুতর আহত অবস্থায় রুপবানী দাস এবং ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনেরই মৃত্যু হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এই রক্তাক্ত পরিণতি, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্ত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে এবং তার সঙ্গে মহিলার সম্পর্কের প্রকৃতি খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দিনের বেলায় জনবহুল এলাকায় এমন নৃশংস ঘটনা ঘটায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এই ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে বলেই আশাবাদী তদন্তকারীরা। ওই যুবক কাশ্মীরের বলে জানা গেছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই হামলা ও খুনের ঘটনা বলে পুলিশ মনে করছে।

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের