দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার তরুণী

Courtesy - Google and Twitter

নিজস্ব প্রতিনিধি: আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের নাম ও ছবি প্রকাশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগে(Accused of Threatening to Kill) লেকটাউন থেকে এক তরুণীকে(Woman) গ্রেফতার(Arrest) করল তালতলা থানার(Taltala PS) পুলিশ। Instagram নামের সোশ্যাল মিডিয়াতে ওই তরুণী আর জি করের ঘটনা সংক্রান্ত একাধিক পোস্ট করেছিলেন। তার মধ্যে ৩টি পোস্টে নির্যাতিতার নাম এবং ছবি প্রকাশ করা হয়েছিল। ওই পোস্টগুলি যথেষ্ট আপত্তিকর ছিল বলেও অভিযোগ। এ ছাড়া, আরও দু’টি পোস্টের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। ওই দুই পোস্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর এবং আপত্তিজনক মন্তব্য করা হয়েছিল। এমনকি, মুখ্যমন্ত্রীকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুন, বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হলে জনরোষ তৈরি হবেই, চিকিৎসকদের সতর্ক করলেন অরূপ

জানা গিয়েছে, ওই তরুণীর নাম প্রীতি শর্মা(Preeti Sharma)। Instagram-এ সে kirtisocial নাম দিয়ে নিজের প্রোফাইল চালাতো। সেখানেই সে আর জি করের ঘটনা সংক্রান্ত একাধিক পোস্ট করেছিল। সেই সব পোস্টগুলির ভিত্তিতে অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধৃত যে পোস্টগুলি করেছিলেন, তা অত্যন্ত উস্কানিমূলক। যে কোনও সময়ে ওই মন্তব্যের ভিত্তিতে সামাজিক অস্থিরতা এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়াতে পারে। তরুণীর বাড়ি লেকটাউন এলাকায়। সেখান থেকেই রবিবার রাতে তাকে আটক করে পুলিশ। তারপর চলে জিজ্ঞাসাবাদ। কিন্তু নিজের পোস্টের সমর্থনে সে কোনও যথাযথ উত্তর দিতে না পারায় সোমবার সকালে তাকে গ্রেফতার করে তালতলা থানার পুলিশ।

আরও পড়ুন, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সুখেন্দুশেখর, দ্রুত শুনানির আরজি খারিজ

আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে চারদিকে আলোচনা শুরু হয়েছে। সমাজমাধ্যমে নানা জনে নানা কথা বলছেন। অভিযোগ, অনেক ভুয়ো তথ্য প্রচার করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও অনেকেই সমাজমাধ্যমে নির্যাতিতার নাম এবং ছবি প্রকাশ করছেন। এ বিষয়ে কলকাতা পুলিশ প্রথম থেকেই আপত্তি জানিয়েছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাংবাদিক বৈঠক করে আরজি করের বিষয়ে সমাজমাধ্যমে ভিত্তিহীন পোস্ট না করার অনুরোধ করেছিলেন। নির্যাতিতার নাম, ছবি প্রকাশ করলে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন। তার পরেও এই ধরনের পোস্ট থামেনি বলে অভিযোগ। নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশ করার অভিযোগে রাজ্যর তিন চিকিৎসককে তলব করেছে লালবাজার। তলব করা হয়েছে বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও। এ বার অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতারও করল পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ