রাতের কলকাতায় চলন্ত বাসে তরুণীকে শ্লীলতাহানি,  গ্রেফতার অভিযুক্ত

চলন্ত বাসের মধ্যেই তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। অভিযোগ, চলন্ত বাসের মধ্যে ওই যুবক মহিলার গোপন অঙ্গে হাত দিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলন্ত বাসের মধ্যেই তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। অভিযোগ, চলন্ত বাসের মধ্যে ওই যুবক মহিলার গোপন অঙ্গে হাত দিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর একুশের এক তরুণী সোমবার রাতে বাসে ফিরছিলেন। সল্টলেকের(Salt Lake) তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত তিনি। সোমবার সেক্টর ফাইভ থেকে রাত সাড়ে আটটা নাগাদ একটি বেসরকারি বাসে উঠেছিলেন। সারাদিনের কাজের শেষে বাসে বসে ক্লান্তিতে তন্দ্রাচ্ছন্ন হয়ে যান তিনি। বিশ্ববাংলা গেটের কাছে এসে আচমকাই তিনি খেয়াল করেন, পাশে বসে থাকা যুবক তাঁর সঙ্গে অশালীন আচরণ করছে। অভিযোগ, তাঁর গোপনাঙ্গে স্পর্শ করছে ওই যুবক। তা টের পেতেই বাসের মধ্যে চিৎকার করে ওঠেন ওই তরুণী। এরপর বাসটি বিশ্ববাংলা গেটে একটি সিগন্যালে দাঁড়ায়। বাস থেকে নেমে ওই তরুণী কর্তব্যরত ট্রাফিক পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে। একই সঙ্গে তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুরো ঘটনাটি নিয়ে নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। ওই যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির(Molestation) অভিযোগ দায়ের করেন তিনি।

পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম মহম্মদ তাজ। সে বিহারের(Bihar) মুজাফফরপুরের বাসিন্দা। সম্প্রতি কাজের সূত্রে কলকাতায় এসেছে সে। নিউটাউনে থাকার জন্য একটি বাড়ি ভাড়াও নিয়েছিল সে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। তার সম্পর্কে বিস্তারিত জানতে নিজেদের হেফাজতে নিতে চেয়েছে পুলিশ। শুনসান এলাকা হওয়ায় ফাঁকা বাসে শ্লীলতাহানির ঘটনা ঘটল বলে মনে করছেন তরুণী।

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড