ফেসবুকে নিজের বউয়ের ছবি দিয়ে শ্রীঘরে যুবক

মন্দিরে গিয়ে ধুমধাম করে বিয়ে করেছিলেন। এরপর বউয়ের সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন এক যুবক। আর তার জন্য যেতে হল জেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্দিরে গিয়ে ধুমধাম করে বিয়ে করেছিলেন। এরপর বউয়ের সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন এক যুবক। আর তার জন্য যেতে হল জেলে। ঘটনাটি ঘটেছে কলকাতার মানিকতলায়। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

২২ বছর বয়সী ধৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাবালিকা এক মেয়েকে বিয়ে করেছেন। নবম শ্রেণিতে পাঠরত এক ছাত্রীকে নিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করেছিলেন ওই যুবক। বিয়ের পর নববধূ হিসেবে ওই কিশোরীকে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিয়ের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে বউয়ের সঙ্গে ছবি তুলে আপলোড করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।  সেই ছবি নজরে পড়ে যায় এক স্বেচ্ছাসেবী সংস্থর। মঙ্গলবার তারাই এই বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে। নাবালিকাকে বিয়ে করার অভিযোগে পুলিশের দ্বারস্থ হন ওই সংস্থার কর্মীরা। এরপর ১৬ বছরের কিশোরীকে বিয়ে করার অপরাধে শিশু বিবাহ আইনে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। আপাতত হাজতে রয়েছেন তিনি। পাশাপাশি কিশোরীকে পাঠানো হয়েছে হোমে। যে পুরোহিত তাদের বিয়ে দিয়েছিল তার ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সঞ্জয় দে। কলকাতার মানিকতলা রোডের বাসিন্দা তিনি। ২২ বছর বয়সী সঞ্জয় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। কলকাতার গিরিশ পার্ক এলাকার যোগেন দত্ত লেনের এক কিশোরী ছাত্রীর সঙ্গে সঞ্জয়ের আলাপ হয়। সেই আলাপ গড়ায় প্রণয়ের সম্পর্কে। দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু বিয়ের পর সামাজিক মাধ্যমে ছবি দেওয়ায় ঘটে যায় বিপত্তি। অন্যদিকে সঞ্জয়ের মা এই ঘটনা নিয়ে জানান, ‘এখনই তাঁর ছেলের বিয়ে করার ইচ্ছা ছিল না। ওই কিশোরীই বিয়ের জন্য চাপ দেয়। রবিবার একটি মন্দিরে গিয়ে দু’জন বিয়ে করে।’ কিশোরী ছাত্রীর মা এই বিয়ে নিয়ে নিয়ে জানান, ‘তিনি দু’জনের সম্পর্ক নিয়ে কিছুই জানতেন না। বিয়ের পর শুধু মেয়ে তার বাবাকে বিষয়টি জানান।’

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা