বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়ি থেকে বেরোতে পারতেন না বৃদ্ধ ব্যবসায়ী। তাই এলাকার এক যুবকের উপর ভরসা করে দিয়েছিলেন বিদ্যুৎ বিল জমা দেওয়ার দায়িত্ব। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই কম্পিউটারে জাল বিল তৈরি করে আট বছরে প্রায় ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। কলকাতার নারকেলডাঙা থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত মহম্মদ আরশাদকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানাল ইস্ট রোডের বাসিন্দা বৃদ্ধ মহম্মদ নাসিম আনসারির ব্যবসা রয়েছে এলাকায়। বয়সের কারণে চলাফেরায় সমস্যা হওয়ায় তিনি আরশাদকে তাঁর বাড়ি ও সংস্থার পাঁচটি মিটারের বিদ্যুৎ বিল জমা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। অভিযোগ, সেই সুযোগেই কারচুপি শুরু করে আরশাদ। ব্যবসায়ীর ম্যানেজার বিদ্যুৎ সংস্থার আসল বিলগুলি আরশাদের একটি বাক্সে রাখতেন। সেগুলি নিয়ে গিয়ে বিল জমা দেওয়ার পর বৃদ্ধের কাছ থেকে নগদ টাকা নিত অভিযুক্ত। অভিযোগ, নিজের ছোট দোকানেই কম্পিউটার ও সফটওয়্যারের সাহায্যে আসল বিল স্ক্যান করে টাকার অঙ্ক বদলে দিত সে। যেমন ৩,৬৩৮ টাকার বিল পাল্টে ২৩,৬৩০ টাকা এবং ২,৭২৩ টাকার বিল বদলে ১২,৭২০ টাকা করা হয়। পরে রঙিন প্রিন্ট দিয়ে তৈরি করা হত নিখুঁত জাল বিল।

আরও পড়ুনঃযাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

সম্প্রতি পরিবারের সদস্যদের সন্দেহ হওয়ায় তাঁরা বিদ্যুৎ দফতরে গিয়ে পুরনো বিল খতিয়ে দেখেন। আসল টাকার অঙ্ক দেখে তাঁদের চক্ষু চড়কগাছ। এরপরই নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্ত শুরু করতেই কলকাতা ছাড়ার চেষ্টা করে আরশাদ। তার আগেই তাকে গ্রেফতার করা হয়। আর কতজনের সঙ্গে একইভাবে প্রতারণা করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের