ফের গণপিটুনি, খিদিরপুরে গেস্ট হাউজের সামনে যুবককে বেধড়ক মারধর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কলকাতায় ঘটল গণপিটুনির ঘটনা। এবার খিদিরপুরে গেস্ট হাউজের সামনে এক যুবককে  বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন মিলে  যুবককে মারধর করে । শুধু তাই নয়  মারধর ছাড়াও ওই গেস্ট হাউস ভাঙচুর চালানোর হয়।  তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখন জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে একবালপুর থানার পুলিশ । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

অন্যদিকে মঙ্গলবার শিয়ালদহ এনআরএস মেডিক্যাল কলেজের সামনে এক যুবককে চোর সন্দেহে পিটুনি দেওয়ার অভিযোগ উঠেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে  পুলিশ। ইতিমধ্যেই তদন্তের জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। আর এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের কলকাতায় ঘটল গণপিটুনির ঘটনা।

উল্লেখ্য, গণপিটুনির ঘটনা রুখতে মঙ্গলবার নবান্নে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে রাজ্যে বেলাগাম গণপিটুনির ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, গণপিটুনির ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, ‘কোনও ভাবেই যেন গণপিটুনির ঘটনা বরদাস্ত না করা হয়। অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের রাজনৈতিক রং না দেখে কড়া ব্যবস্থা নিতে হবে।’  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক