‘আজ থেকেই যুবসাথীর টাকা মিলবে’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : সাত সকালেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সবাইকে চমকে দিয়ে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার মুহূর্ত এগিয়ে আনলেন। যা দেওয়ার কথা ছিল এপ্রিল মাসে, তা মিলবে আজই। শনিবার সকালে ঝোড়ো ব্যাটিংয়ের মতো বড় ঘোষণা করে দিলেন যুবক-যুবতীদের জন্য। রাতভোর ধর্না কর্মসূচি  পালন করেও একই মেজাজে দেখা দিলেন তৃণমূল সুপ্রিমো। 

এদিকে বৈধ ভোটারদের নাম বাদ নিয়ে যে ধর্না কর্মসূচি শুক্রবার শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), শনিবার তার ঝাঁঝ বাড়ল। বিশ্ব নারী দিবসকে সামনে রেখে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন,’ যুবসাথী প্রকল্পের টাকা যা দেওয়ার কথা ছিল এপ্রিল মাসে, তা আজ থেকে সকল যুবক-যুবতীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমরা যে কথা দিয়ে থাকি, সেই কথা রাখতেও জানি। এটাই আমাদের সঙ্গে অন্যান্যদের তফাৎ। ইতিমধ্যেই বাংলায় বেকারত্ব কমেছে ৪০ শতাংশ। আগামীদিনে আরও কর্মসংস্থান বাড়বে।’ভূমিহীন খেতমজুররাও আজ থেকেই সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, আন্তর্জাতিক মহিলা দিবস একদিন পরে হলেও আগাম খুশির খবর শোনালেন তৃণমূল সুপ্রিমো। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি করা হয়েছে, এবার যুবসাথীর টাকাও আগাম দিয়ে মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, দেউচা-পাঁচামিতে খুব শীঘ্রই কাজ শুরু হবে। এখানেই লক্ষাধিক কর্মসংস্থান হবে। বাংলা ও বাঙালিকে যাঁরা বঞ্চিত করেছে, তাঁরা ধান্দাবাজ। যুবসাথীতে ৯০ লক্ষ থেকে ১ কোটি আবেদন জমা পড়েছে। তাঁরা প্রত্যেকেই আজ টাকা পাবে। ধর্নামঞ্চে এটা মাস্টারস্ট্রোক তা বলার অপেক্ষা রাখে না। এই ঘোষণার সঙ্গে সঙ্গে হাত তালিতে ফেটে পড়ে ধর্মতলা চত্বর। 

 

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই