Loading live market data...
Loading active stocks...
Connecting...

পৃথক রাজ্যের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার কেপিপি

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি ও শিলিগুড়ি: পৃথক রাজ্যের দাবি মানতে গড়িমসি করায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হল কে পি পি (KPP)।সোমবার কামতাপুর প্রগ্রেসিভ পার্টির অতুল রায় গোষ্ঠীর পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের অনুপস্থিতে সহকারী বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক স্বারকলিপি প্রদান করা হয়।এই প্রসঙ্গে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কে পি পি’ র সভাপতি অমিত রায় বলেন, দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকার কামতাপুরি জনগণকে নিয়ে ছিনিমিনি খেলছে।

উত্তরবঙ্গেকে(North Bengal) কেন্দ্র শাসিত অঞ্চল যেমন ঘোষনা করে নি, সেই সঙ্গে কামতাপুরি ভাষাকে সংবিধানের অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত করেনি। তাই লোকসভা ভোটের আগে তাদের দাবি পূরণ না হলে তারা বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুমকি দেন। এদিকে,শিলিগুড়ি থেকে ৩টি নতুন বাস পরিষেবার শুভসূচনা হল সোমবার।

উত্তরবঙ্গবাসি পেল আরো তিনটি বাসের পরিষেবা। কোচবিহারে ৩১ টি বাসের পরে এবার শিলিগুড়িতে তিনটি বাসের পরিষেবা পেতে চলেছে উত্তরবঙ্গবাসী। সোমবার শিলিগুড়ি(Siliguri) তেনজিং নরগে বাসস্ট্যান্ড থেকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ফিতে কেটে এবং গ্রীন পতাকার দেখিয়ে এই তিনটি বাসের শুভ সূচনা করলেন। মেয়র গৌতম দেব জানান, এই বাস তিনটি শিলিগুড়ি থেকে কৃষ্ণনগর রুটে চলবে । পরবর্তীতে যেহেতু রাঁচিগামী বাসের পরিষেবার দরকার রয়েছে, তাই পরবর্তীতে বাস ৩টি সে রুটেই চলবে বলে জানান তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র (Mayor)গৌতম দেব, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সদস্য, ডিভিশনাল ম্যানেজার শ্যামল সরকার সহ অন্যান্যরা।

সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌