২৬’র বিধানসভা নির্বাচনের আগে ‘সবুজ ঝড়’ কৃষ্ণগঞ্জের সমবায় সমিতির নির্বাচনে

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণগঞ্জ: ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ফের সবুজ ঝড় নদিয়ায়।কৃষ্ণগঞ্জ ব্লকের চন্দননগর সমবায় সমিতি নির্বাচনে ৪৪ আসনের মধ্যে ৩৯/৫ ব্যবধানে রবিবার সন্ধ্যায় ফলাফল প্রকাশ হওয়ার পর জয় হয় তৃণমূলের। ব্লক সভাপতি সমীর বিশ্বাস সহ সকল সহযোদ্ধাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সবুজ আবির খেলে বাজনা নিয়ে বিজয় উল্লাস প্রকাশ করেন তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলির । দেবাশীষ বাবু দাবি করেন, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করে আগামী বছর যে মত প্রকাশ করবে তাতে এই রাজ্যে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন আজকের এই জয় সেই বার্তা বহন করছে।

অন্যদিকে,নন্দকুমারে সমবায় নির্বাচনে বিজেপির জয়জয়কার।পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে সাওড়াবেড়্যা জালপাই উঃ পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিল । রবিবার সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। জানা যায়, মোট আসন সংখ্যা ৫০ টি, তৃণমূল এবং বিজেপি একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। ভোট গ্রহণ প্রক্রিয়া চলে দুপুর ২টো পর্যন্ত। তৃণমূল কংগ্রেস ১২ টি আসনে জয় লাভ করে এবং বিজেপি ৩৮ টি আসনে জয় লাভ করে।

ফলাফল ঘোষণার পর গেরুয়া আবির মেখে বিজয় উল্লাসে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকেরা সহ উচ্ছ্বাসিত বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ করেন, এই সমবায় সমিতিতে এর আগে দুবার নির্বাচন ঘোষণা করেও বিভিন্ন চক্রান্ত করে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। পরে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি, হাইকোর্টের নির্দেশ মেনে রবিবার দীর্ঘ টালবাহানার পর নির্বাচন হয় এবং বিজেপি জয়লাভ করে। ২০২৬-এ বিধানসভা নির্বাচন, তার আগে নন্দকুমারে সমবায় নির্বাচনে উড়ল গেরুয়া আবির।

বিয়ের চারবছরের মাথায় বিচ্ছেদ বঙ্গতনয়ার, স্বামী সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী