দায়িত্ব পেয়ে মাস্টার প্ল্যানের উদ্যোগ কৃষ্ণেন্দুর

ইংরেজবাজার পুরসভার মাস্টার প্ল্যান তৈরীর জন্য উদ্যোগ নিলেন নব নির্বাচিত চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

Share:

নিজস্ব প্রতিবেদক: ইংরেজবাজার পুরসভার মাস্টার প্ল্যান তৈরীর জন্য উদ্যোগ নিলেন নব নির্বাচিত চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দায়িত্ব পেয়ে ইংরেজবাজার পুরসভার রেল লাইনের ওপারে নিকাশি নালার এবং জলাজমি ভরাটের বিষয়ে নজরদারি চালালেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

দীর্ঘদিন ধরেই ইংরেজবাজার পুরসভার ২৫ এবং ২৯ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় জবরদখল, বেআইনি ভরাট এবং নিকাশি নালার খানিকটা অংশ জুড়ে বিভিন্ন বেআইনি নির্মাণের অভিযোগ উঠছিল। আর সেই অভিযোগের বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সকালে সরেজমিনে ওই দুই ওয়ার্ড পরিদর্শন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, নিকাশি নালার দখল করে যদি কোনো নির্মাণ হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ, বৃষ্টি হলেই এইসব এলাকায় জল জমার সমস্যার কথা শুনেছি। কোনওরকম ভাবে বেআইনি ভরাট বরদাস্ত করা হবে না। শহরের নিকাশি ব্যবস্থা সমাধানে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ইংরেজবাজার পুরসভার নব নির্বাচিত চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ভোটের আগে এলাকার বহু মানুষ অভিযোগ করেছেন, বৃষ্টি হলে চাত্রাবিল সংলগ্ন এলাকার মানুষ জলবন্দী হয়ে পড়েন। সেখানে মাসের পর মাস জল জমে থাকে। জল বের করার কোন পরিকল্পনা করা হয়নি আগে। আমাদের বোর্ড এবার মাস্টার প্ল্যান করে জল নিকাশী ব্যবস্থা করবে। যাতে মানুষ বর্ষাকালে জলের তলায় না থাকে। ড্রেন বন্ধ করে কোন অবৈধ নির্মান করা হবে না। করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী