রিল করতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হল সোশ্যাল মাধ্যমে জনপ্রিয় পল্লবের

Share:

নিজস্ব প্রতিনিধি কুলতলি: স্বপ্ন ছিল বড় ইউটিউবার হওয়ার । কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না কুলতলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রের। শোকস্তব্ধ গ্রাম। প্যান্ডেলের দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে বাড়ির ভেতর উঠোনে রিল করতে গিয়ে মৃত্যু হল ছাত্রের। অসাবধানতাবশত পায়ের নিচে থাকা টুল পিছলে গেলে বাঁশ এর মধ্যে যে দড়িতে সে ফাঁস লাগিয়েছিল তাতে গলা আটকে যায়।কুলতলি থানার ২ নম্বর জালাবেড়িয়া এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির পাশের রান্না ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে বাড়ির লোকজন। চতুর্থ শ্রেণীর ছাত্র পল্লব নস্কর(Pallab Naskar) (১০)। সোমবার প্রতিদিনের মতোই সে সকালে স্কুলে যায় এবং বিকেলে বাড়ি ফিরে আসে। মায়ের কাছে মাংস খেতে আবদার জানায়। মা মাংস রান্না করে দিলে ভাত দিয়ে তাকেখাবার চেয়ে খেয়ে কিছুক্ষণ মায়ের পাশে শুয়ে তারপর অন্যান্য দিনের মতো খেলাধুলা করতে যায় পল্লব। মা পাশের বাড়ি তার জায়ের সঙ্গে গল্প করতে যায়।

ঠিক সেই সময় পল্লব রিল করতে গিয়ে গলায় ফাঁস লাগে। আশেপাশের গ্রামবাসীরা বলেন খুব ভালো ছেলে ছিল পল্লব। তার বাবাকে বলতো আমার মাথা ভালো না পড়াশোনায় । লেখাপড়া ঢোকে না মাথায়।আমি বড় ইউটিউবার হব। পল্লবের নামে একটি ফেসবুক পেজ(Facebook Page) রয়েছে। ১৯ হাজার ফলোয়ারস্। সেখান থেকে ভালো ইনকামও আসছিল ।পাশের বাড়ির এক গ্রামবাসী সুলতা নস্কর বলেন, হয়তো কিছু দেখে শেখার জন্য এই কাজ করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেছে।

বড়ো ইউটিউবারের(You Tuber) স্বপ্ন দেখতে গিয়ে কি এই পরিণতি সেটাই ভাবছে গ্রামবাসীরা। এর আগেও বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা এই ধরনের রিল তৈরি করতে গিয়ে ট্রেন লাইনে কাটা পড়েছে অথবা কোন অঘটনে মৃত্যু হয়েছে। তারপরেও এই সর্বনাশা নেশা থেকে ফিরে আসছে না বর্তমান সোশ্যাল মাধ্যমে বুঁদ হয়ে থাকা প্রজন্ম। পল্লবের এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকে ভেঙে পড়েছেন নেটিজেনরাও।

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল