এই মুহূর্তে

জঙ্গলের মধ্যে মৎস্য শিকার নয় ,সতর্কবার্তা বন দফতরের

নিজস্ব প্রতিনিধি, কুলতলি: জঙ্গলের মধ্যে মৎস্য শিকার নয় ,মৎস্যজীবীদের সতর্ক করল মাইকিং এর মাধ্যমে কুলতলী বন দফতর ।দক্ষিণ ২৪ পরগনা কুলতলী(Kultali) ও সুন্দরবন কোস্টাল মইপিট স্থানীয় বাসিন্দাদের এই শীতের সময় জঙ্গলে মাছ, কাঁকড়া, চিংড়ি , ধরার সময় মৎস্যজীবীদের জলে নেমে ধরার জন্য সতর্কবার্তা দিলেন। এই শীতের সময় বাঘিনিরা বাচ্চা দেয় জঙ্গলের মধ্যে।তখন তারা ক্ষুধার্ত থাকে। যখন তখন মৎস্যজীবী দের ওপর আঘাত আনতে পারে ক্ষুধার্ত বাঘ(Tiger)। তাই শীত পড়ার সঙ্গে সঙ্গে কুলতলী ফরেস্টের (Kultali Forest)দপ্তর থেকে মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে সতর্কবার্তা করে দিল।

জলে কুমির ডাঙ্গায় বাঘ(Tiger)– সেই কথা মাথায় রেখে কুলতলী বাসিন্দারা মাছ,কাঁকড়া , চিংড়ি, শিকার করতে যান। আগে থেকে সাবধান বার্তা শুনে খুশি মৎস্যজীবী পরিবাররা।ভারপ্রাপ্ত বন আধিকারি মিলন কান্তি মন্ডল বলেন, জঙ্গলের মধ্যে মৎস্য শিকার নয় ,মৎস্যজীবীদের সতর্ক থাকতে হবে।দক্ষিণ ২৪ পরগনা কুলতলী ও সুন্দরবন(Sundarban) কোস্টাল মইপিট স্থানীয় বাসিন্দাদের এই শীতের সময় জঙ্গলে মাছ, কাঁকড়া, চিংড়ি , ধরার সময় মৎস্যজীবীদের জলে নেমে ধরার বিষয়ে সতর্ক বার্তা দেন। এই শীতের সময় বাঘিনিরা বাচ্চা দেয় জঙ্গলের মধ্যেও তখন তারা ক্ষুধার্ত থাকে।

যখন তখন মৎস্যজীবী দের ওপর আঘাত আনতে পারে ক্ষুধার্ত বাঘ। তাই শীত পড়ার সঙ্গে সঙ্গে কুলতলী ফরেস্টের দপ্তর থেকে মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে সতর্কবার্তা দেওয়া হয়। কারণ নানা ধরনের দুর্ঘটনা ঘটছে । এর আগে জঙ্গলে একাধিক মৎস্যজীবী পরিবারের সদস্যরা চিংড়ি, কাঁকড়া বা মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন। বেশ কয়েকজনকে বাঘ শিকার করে জঙ্গলে নিয়ে যায়। সেই ঘটনা রোধেই এবার আগাম সতর্কতা বন(Forest) দফতরের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধার ও প্যান কার্ড উদ্ধার ঘিরে হবিবপুরে চাঞ্চল্য

বিহারের হারিয়ে যাওয়া ছেলেকে সীমান্তে মায়ের হাতে তুলে দিল স্বরূপনগর থানা

রূপনারায়ণ নদীতে নতুন প্রজাতির মাছ,নাম রাখা হল ‘বুটিস বর্গভীমি’

চাঁদের আলোয় চা বাগানে গাছের পাতা সংগ্রহ করে তৈরি হয় ‘ফুল মুন টি’

শিশু মৃত্যু নিয়ে মেদিনীপুর হাসপাতালে ব্যাপক উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ

বাংলার প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ