কুলতলির ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

Share:

নিজস্ব প্রতিনিধি: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক চাঞ্চল্যকর চক্রের পর্দাফাঁস করল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের বিশেষ অভিযানে শিশু-সহ মোট ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বুধবার ভোরে গোদাবর এলাকায় একটি ইটভাটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ধৃতদের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা এবং ৬ জন শিশু রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর মঙ্গলবার রাত থেকেই নজরদারি শুরু করা হয়। ভোরের দিকে কুলতলি থানার পুলিশ নির্দিষ্ট ওই ইটভাটায় অভিযান চালায়। সেখানে বসবাসকারী কয়েকজনের পরিচয় ও নথিপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে দালালচক্রের সাহায্যে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। সীমান্ত পার করানোর জন্য প্রত্যেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সীমান্ত পার করানোর জন্য দালালরা মাথাপিছু ৫ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করেছিল। 

আরও পড়ুন: সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

তদন্তকারীদের দাবি, ভারতে প্রবেশের পর তারা প্রথমে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকার কয়েকটি ইটভাটায় শ্রমিকের কাজ শুরু করেন। পরে ধীরে ধীরে কুলতলির গোদাবর এলাকায় চলে এসে একটি ইটভাটায় কাজ ও বসবাস শুরু করেন। স্থানীয়ভাবে শ্রমিক পরিচয়েই তারা বসবাস করছিলেন বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, ধৃতদের কেউ প্রায় দু বছর, আবার কেউ তিন বছর বা তারও বেশি সময় ধরে ওই এলাকায় ছিলেন। এখানে কাজ করেই তারা রীতিমতো ঘর-সংসার পেতে বসেছিল এবং এ দেশের নাগরিকদের মতোই স্বাভাবিক জীবনযাপন করছিল। কিন্তু শেষরক্ষা হল না। অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছে বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য কোনও নথি পাওয়া যায়নি। এরপরই তাদের থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। নিয়ম অনুযায়ী, ধৃতদের মধ্যে থাকা ৬টি শিশুকে সুরক্ষার কথা মাথায় রেখে এবং প্রাপ্তবয়স্কদের প্রাথমিক আইনি প্রক্রিয়ার পর আপাতত একটি ‘হোল্ডিং সেন্টারে’ পাঠানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট-সহ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনে কোনও বড় আন্তর্জাতিক দালাল চক্র কাজ করছে। কীভাবে সীমান্ত পারাপারের ব্যবস্থা করা হয়েছিল, কারা এতে জড়িত এবং স্থানীয় পর্যায়ে কেউ সহযোগিতা করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই চক্রের মূল পাণ্ডাদের খোঁজে ইতিমধ্যেই সুন্দরবনের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রধানমন্ত্রীর মোদির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী